রফিকুল ইসলাম বাবু। পবিত্র ঈদুল আযহা ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার জন্য চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে উপচেপড়া ভীড়। অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ করছে লঞ্চগুলো। এতে যেমন দূর্ঘটনার ঝুঁকি রয়েছে, তেমনি দূর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও নারী যাত্রীদের। চাঁদপুর লঞ্চঘাটের চলমান অবস্থায় নিয়ে। চাঁদপুর-ঢাকা-চাঁদপুর নৌ-রুটে ভ্রমন আরামদায়ক হওয়ার কারণে যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষ এখন আবার কর্মজীবনে ফিরতে শুরু করেছে। যার ফলে লঞ্চে গত কয়েকদিন ধরে পা রাখার পর্যন্ত জায়গা নেই। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা, সহ বিভিন্ন জেলা থেকে নারীর টানে যারা এসেছিল এখন তারাই জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়ে পল্টুনে ও জেটিগুলোতে পা রাখার তিল পরিমাণ স্থান ছিল না। যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে গাদাগাদি করেই উঠতে হয়েছে। নারী পুরুষ সব ধরনের লঞ্চ যাত্রীরাই গন্তব্যে পৌছার জন্য অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠতে হয়েছে। বর্তমানে এরুটে ২২টি বিলাসবহুল লঞ্চ যাতায়াত করে। চাঁদপুর জেলাসহ পাশ^বর্তী জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার আংশকি মানুষ এখন এরুটে যাতায়াত করেন। কিন্তু সিডিউল সময়ে ও অনুযায়ী লঞ্চগুলো আগের তুলনায় তিনগুন যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ করছেন। তবে অতিরিক্ত যাত্রীর কথা স্বীকার করেননি বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ। সচেতন যাত্রীরা বলছেন কর্মস্থলে যাওয়া প্রয়োজন কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকায় যাবেন না। প্রয়োজনে পরবর্তী লঞ্চে যাত্রা করবেন। তারপরেও ঝুঁকি নিবেন না। কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশী। মো. আব্দুর রাজ্জাক, বন্দর ও পরিবহন কর্মকর্তা, বিআইডাব্লিউটিএ, চাঁদপুর বলেন চাঁদপুর লঞ্চঘাট থেকে যাতে কোন লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে না যেতে পারে সে ব্যাপারে আমরা সতর্র্ক। তবে অতিরিক্ত যাত্রীর চাপ বাড়ছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা সব রকমের ব্যবস্থা রেখেছি। কর্মমূখী মানুষ ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে যেন দূর্ঘটনার ঝুঁকিতে না পড়েন সে বিষয়ে লঞ্চ
মালিক ও বিআইডাব্লিউটিএর দায়িত্বরতের আরো সতর্ক হওয়া প্রয়োজন।
শিরোনাম:
শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
