শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শরীয়তপুর সড়কের বেহলা দশা হওয়ায় ৪টি ট্রাক ও কভার ভেন খাদে পড়ে ফেসে যাওয়ায় যান চলচাল সময় বন্ধ রয়েছে। এতে শতশত গাড়ি আটকা পরায় দীর্ঘ যানযটের সৃষ্টি হওয়ায় চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পরেছে। বৃহস্পতিবার রাত্র ৩টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফেসে মালবাহী ট্রাকগুলো উদ্ধার করতে না পারায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানা যায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কে ফরিদগঞ্জ ভাটিয়ালপুর থেকে নয়ারহাট রাস্তায় বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনিই কোনা কোন স্থানে গাড়ি ফেসে গিয়ে দুর্ঘটনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত ৩টায় চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাক ও কভার্ড ভ্যান শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হলে নয়ারহাট এলাকায় রাস্তার মাঝখানে ফেসে গিয়ে হেলে যায়। এছাড়া ভাটিয়ালপুর এলাকায় দুটি কাভার্ড ভ্যান সাইড দিতে গিয়ে খাদে পড়ে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ফেসে যাওয়া গাড়িগুলো উদ্ধার করতে না পারায় এই রির্পোট লেখা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহি বাস চলাচল করতে না পারায় যাত্রীদের চরম দূর্ভোগে পরতে হয়েছে। বৃহস্পতিবার রাত্র ৩টা থেকে বিকাল পর্যন্ত উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে দুটি ট্রাক উদ্ধার করলেও বাকীগুলো এখনো উদ্ধার করতে পারিনি। কারন চাঁদপুর জেলা শহরে যানবাহন উদ্ধার করার কোন রেকার না থাকায় বিকল হওয়া যানবাহন গুলোকে ঐস্থানে পড়ে থাকে। তাই তড়িঘড়ি করে তা উদ্ধার করতে না পারায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। চাঁদপুর শরীয়তপুর সড়ক কয়েক বছর পূর্বে সংষ্কার করা হলেও কিছুদিন যেতে না যেতে আবারো রাস্তা খারাপ হওয়ায় দুঘর্টনা সৃষ্টি হচ্ছে। ঠিকাদারা দুর্নীতি করার কারণে রাস্তার কাজ খারাপ করায় কিছু দিন যেতেই না যেতে পূর্বের মতো রাস্তার মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় মালবাহী ট্রাক ফেসে যাচ্ছে। কিছুদিন পূর্বে আবহাওয়া অনুকুল পূর্বে থাকায় অঝোড় ধারাতে বৃষ্টি হওয়াতে রাস্তার কাপের্টি উঠে গিয়ে রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত হয়েছে। এই গর্ত দিয়ে সিএনজি রিক্স, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি আটকে পরে যায়। এলাকাবাসীর দাবী এই রাস্তাটি যদি জরুরী ভাবে পুন সংস্কার না করে তাহলে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সড়ক ও জনপদ বিভাগে অসাধু কর্মকর্তাদের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো অনিয়ম ও দুর্নীতি করে এই সব রাস্তা সংস্কার করে। এতে কিছুদিন পরে পূর্বের মতো রাস্তার দূরঅবস্থা হওয়ায় দুঘর্টনা মাত্রা বেড়ে গেছে।

