
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের চৌধুরী ঘাট কলেজ রোড এলাকার হোটেল গার্ডেনের একটি কক্ষ হতে এক পতিতা- খদ্দেরসহ ৩ জনকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে,গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় মাসুদ বেপারীর মালিকাধীন আবাসিক হোটেল গার্ডেনের ভি আই পি একটি রুমে। এ অভিযানে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল মোস্তফা,এস আই মো: আনোয়ার হোসেনও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হোটেল গার্ডেনে অসামাজিক ও আপত্তিকর অবস্থায় পতিতা রহিমা বেগম(৩৮), খদ্দের আবুল খায়ের(২৮) তার সহযোগি হোটেলের ম্যানেজার মো: রাব্বানী (৩৫ )কে আটক করে নতুন বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পতিতা রহিমা জানান,তার স্বামীর নাম মো: শহীদ উল্লাহ। সে ঢাকায় একটি অগ্রনী ব্যাংকের পিয়ন। সে তিন সন্তানের জননী। তার সাথে খদ্দের খায়েরের মোবাইলে পরিচয় হলে তার ডাকে সাড়া দিয়ে রায়পুর জেলার রামগঞ্জ থেকে রবিবার চাঁদপুরে আসে। খদ্দের খায়ের বড় স্টেশন এলাকায় কলার ব্যবসা করে। তার বাড়ি যমুনা রোড এলাকায়। এ ব্যাপারে নতুন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: সিরাজুল মোস্তফার সাথে রাতে যোগাযোগ করলে তিনি সংবাদ কর্মীদের জানান, দীর্ঘ দিন প্রচেস্টার পর এ অভিযান করে এদেরকে আটক করা হয়েছে। আজ সোমবার এদেরকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হবে। আদালত এ ব্যাপারে সিদ্বান্ত গ্রহন করবে। আটক পতিতা ও খদ্দেরকে ছাড়িয়ে নিতে সরকার দলীয় কয়েক জনকে জোর চেস্টা চালিয়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, এ হোটেল গার্ডেনে এর পূর্বে পুলিশ বহু বার অভিযান চালিয়ে পতিতা ও খদ্দের আটক করে আদালতে পাঠিয়ে ছিল। যার রেকর্ড চাঁদপুর মডেল থানায় আদালতে লিপিবদ্ব রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, উৎতি বয়সি যুবক-যুবতী,স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ও কিশোররা বিভিন্ন স্থান থেকে মেয়েদের বিভিন্ প্রলোভন দেখিয়ে চাঁদপুরের আবাসিক হোটেল ও লঞ্চে নিয়ে কেবিন ভাড়া করে অসামাজিক ও আপত্তিকর কাজ চালিয়ে যাচেছ। বিগত দিনে এ বিষয়ে প্রশাসনের পক্ষ হতে ব্যাপক ধরপাকড় চলার পর কিছু দিন এ কার্য্যক্রম বন্ধ ছিল। ইদানিং আবার এ কার্য্যক্রম ব্যাপক ভাবে বৃদ্বি পেয়েছে। এ ব্যাপারে প্রশাসন কঠোর প্রদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। চাঁদপুর বাসী এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
