স্টাফ রিপোটার ঃ চাঁদপুর শহরের ৫নং বালক (কদমতলা ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষায় ২জন ছাত্রের বৃত্তি লাভ ও শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে । উক্ত বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬জনই পাশ করেছে । পাশের হার ১০০% । গত ১৯ এপ্রিল প্রকাশিত প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের তালিকায় এ বিদ্যালয় থেকে ২জন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে । এরা হলেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোঃ আবদুল কাদির (ফাহিম ) রোল নং ২০৭৯ ,তার পিতা উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক ও মাতা রুজিনা আক্তার । বৃত্তিপ্রাপ্ত অপরজন শিক্ষার্থী হলেন,কে এস ফারদিন হোসেন মেরাজ (রোল নং ২০৭৮) , তার পিতা মোঃ কে এস দেলোয়ার হোসেন ও মাতা ফারজানা আক্তার । উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকার এবং প্রধান শিক্ষকা তাহমিনা বেগম জানান,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং শতভাগ পাশ করা শিক্ষার্থীদেরও অভিনন্দন জানাচ্ছি । আমরা চেষ্টা করছি এ বিদ্যালয় ভালো ফলাফল করার । আমরা শিক্ষক-ম্যানেজিং কমিটি ও –অভিভাবকদের সম্বলিত প্রচেষ্টায় আশা করছি ভবিষতে সমাপনী পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করতে সক্ষম হবো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি । এ দিকে উক্ত বিদ্যালয় থেকে ২জন ছাত্র বৃত্তি লাভ করায় তাদেরকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
