স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণবাজার সংযোগ সেতুর উপরে মুরগী মেলার নামে ক্রেতাদের সাথে চলছে প্রতারণা। সরজমিনে গিয়ে দেখা যায়, গতকাল বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রিজের উপরে মাইকিং করে আহম্মদুল্লা খান ও তার ছেলে হাবিব নামে দু’ ব্যাক্তি ট্রাকে করে এনে ১শ’ ২৫ টাকা দরে লেয়ার মুরগী বিক্রি করেছে। অথচ এ লেয়ার মুরগী পাশের পাল বাজারে থাকা তাদের দোকানে বিক্রি হয়েছে ১৭০/১৮০ টাকা করে।
এ বিষয়ে তাদের সাথে কথা বললে তারা বলেন, পাল বাজারে থাকা আমাদের দোকানের মুরগী আগের কিনা তাই ১৭০/১৮০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ১২৫ টাকা দরে মুরগী বিক্রির কথা জিজ্ঞাসা করলে তারা বলেন, বাকিলার একটি মুরগী ফার্ম থেকে ১১৫ টাকা দরে প্রায় ১২শ’ মুরগী কিনে এনে ১২৫ টাকা দরে বিক্রি করছি। মুরগীতে রোগ বালাই আছে কিনা জিজ্ঞাসা করলে হাবিব বলেন, এ বিষয়ে আমরা কিছু জানিনা। কম দামে মুরগী পেয়ে সাধারণ মানুষ কেউ ১০/১৫টি মুরগীও নিতে দেখা গেছে। সেখানে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে পাল বাজারের কয়েক জন মুরগী ব্যাবসায়ীর সাথে কথা বললে, তারা বলেন লেয়ার মুরগী আমরা ১৫৫ টাকা করে কিনে বাজারে দোকানে এনে বিক্রি করি ১৭০/১৮০ টাকায়। তাদের কাছে ব্রিজের উপরে ১২৫ টাকা দরে মুরগী বিক্রির সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন, মুরগী রোগে আক্রান্ত না হলে এত কম দামে বিক্রি করা কোন দিন সম্ভব নয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
