স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরে হিটস্ট্রোকে হালিম ছৈয়াল (৫৫) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় শহরের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিম ছৈয়াল সদর উপজেলার রঘুনাথপুর ছৈয়াল বাড়ির মৃত নূরুল ইসলাম ছৈয়ালের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় হালিম ছৈয়াল জীবিকার তাগিদে গ্রাম থেকে রিক্সা নিয়ে শহরে আসে। তিনি যাত্রী নিয়ে শহরের পালপাড়া এলাকায় আসেন। প্রচ- গরমে সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়েও থাকেন। পরে কিছু সময় যাওয়ার পর হালিম ছৈয়াল ছটপট করে রাস্তায় পড়ে যান। সেখানে থাকা স্থানীয়রা তাৎক্ষণিক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমের কারণে হালিম ছৈয়াল হিটস্ট্রোক করেন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
