রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর মেঘনা নদীর শহর রক্ষা বাঁধের ৩শ’ মিটার ব্লক ধসে পুরাণ বাজার হরিসভা এলাকায় ভয়াবহ ভাঙনস্থল পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। ৪ আগষ্ট রোববার বিকেলে তিনি ঢাকা থেকে স্পীডবোর্ট যোগে চাঁদপুর এসে ভাঙনস্থলে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, মন্ত্রনালয়ের চিফ ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেঃ নাসিম উদ্দিন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
