
চাঁদপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে ‘‘ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ কর্ণার ’’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে এই কর্ণারের উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহেল রুশদী।
বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী, কলেজ অধ্যক্ষ মো: হারুন অর রশিদ প্রমূখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিল্লাল হোসাইন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
