
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি পদে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে মনোনিত করায় শহর শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা চাঁদপুরের ৫টি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারী চাঁদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নাছির উদ্দিন আহমেদকে মনোনিত করে। তার দক্ষতা,সততা ও নিষ্ঠার কারনে চাঁদপুর বাসীর মন জয় করার কারনে সবার সর্মথনেই পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সভাপতি পদে ভূষিত করে। তাই চাঁদপুরের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানায়। এ কারনে শহর শ্রমিক লীগের আহবায়ক আব্দুর রশিদ খানের উদ্দ্যোগে চাঁদপুরের মিশন রোডের শাহি জামে মসজিদ, বঙ্গবন্ধু সড়কে মজুমদার বাড়ি জামে মসজিদ, বায়তুল আমিন জামে মসজিদ, জিটি রোডে বায়তুল আমান জামে মসজিদ, রঘুনাথপুর ভাংগাপুল বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা তরুন লীগের সহ সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূইয়া, শহর শ্রমিক লীগের মুক্তার খান, মমতাজ, ফরিদ মিজি, আলমগীর পাটওয়ারী, নছির খান, মানিক ভূইয়া, তৈহিদ মিজি, লিটন দেওয়ান ও হোসেন শেখ সহ বিভিন্ন মসজিদে কয়েক সহস্রাধিক মুসল্লিরা মিলাদ ও দোয়ায় অংশগ্রহন করে।
