রফিকুল ইসলাম বাবু, ঃ ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ লঞ্চ থেকে শিশু নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচানোর জন্য মা চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। মা-শিশু দু’জনই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য এক যাত্রী তাৎক্ষণিক ‘৯৯৯’ এ কল দিয়ে মা-বাচ্চাকে উদ্ধারের জন্য সাহায্য চাইলে ফায়ার সার্ভিস এর ডুবুরী দল মেঘনা নদীর মোহনপুর এলাকায় তল্লাশী চালিয়ে যাচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ লঞ্চটি বিকাল ৪টায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনলের মোহনপুর এলাকায় আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়ে। এখন পর্যন্ত দুজনই নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার উদ্ধার অভিযান পরিদর্শন করে উদ্ধার অভিযান জোরদার করার তাগিদ দেন। এ সময় তিঁনি সকলের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর ষাটনলে সন্তানকে বাঁচাতে যাএীবাহি লঞ্চ থেকে নদীতে মায়ের ঝাঁপ দু’জনই নিখোঁজ
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
