চাঁদপুর নিউজ ডেস্ক
দৈনিক চাঁদপুর সংবাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে ১৩ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ওইদিন সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁদপুরের পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলি মাঝি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সাপ্তাহিক আমাদের অঙ্গীকার-এর সম্পাদক ও প্রকাশক শরীফ মো. আশ্রাফুল হক।
সমাপনী পর্বে বিকেল ৩টায় আলোচনা সভা, সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সমাপনী পর্বে প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, সনাক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা বিএমএ’র সভাপতি ডা. হারুনুর অর রশিদ সাগর।

