স্টাফ রিপোর্টার
সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় কোড়ালিয়া এলাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। বাদ জোহর হাসান আলী হাই স্কুল মাঠে প্রথম জানাজা শেষে তার লাশ নিজ বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার নরসিংহপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল বাশার গণি স্কুলের সামনের রোডে ‘ডিসেন্ট কম্পিউটার’ প্রতিষ্ঠান পরিচালনা করতেন। জানাজায় চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশারফ হোসেন লিটনসহ মুসল্লিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব আহম্মদ উল্লা।
