
সংবাদদাতা: চাঁদপুর সদর ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদল আহবায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভায় বক্তব্য রাখছেন জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বহরিয়া বাজারে সাবেক চেয়ারম্যান হাফেজ বেপারীর বাসভবনে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার গাজী।
প্রধান বক্তা ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সরোয়ার গাজী ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম নজু।
লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবদল আহবায়ক কমিটির আহবায়ক মোঃ দাদন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরু পাটওয়ারি এবং সদস্য সচিব নূর মোহাম্মদ বেপারীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, মহসিন খান, জুলহাস জুয়েল।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য সোহেল মৃধা,মাহফুজুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন ঢালী,মামুন ঢালী,জাকির উকিল,বাচ্চু দেওয়ান,ফয়সাল হাজরা প্রমুখ।
জেলা ছাত্রদল নেতা সাদা সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ বেপারী,সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন মাঝিসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মিগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠন এবং শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করার পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন বক্তারা। তারা সবার সাথে সমন্বয় এবং ঐক্য বজায় রেখে নতুন কমিটি করার জন্যেও বলেন নেতৃবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
