
মিজানুর রহমান রানা
আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এবছর দশহস্ত দেবী দূর্গা স্বর্গধাম থেকে মত্তলোকে নৌকায় আগমন করবেন। ৩ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীর দিন দেবী দূর্ঘা দোলায় (পালকী) মত্তলোক থেকে প্রস্থান করবেন। এ বছর চাঁদপুর সদর উপজেলায় ২৬টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো ঃ কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা মন্দির, রাম কৃষ্ণ আশ্রম, কুন্ডে বাড়ি দূর্গা মন্দির, মজুমদার বাড়ি মন্দির, বাতাসা পট্টি বারোয়ারী মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির হরিসভা পূজা মন্দির, পুরানবাজার ঘোষপাড়া মন্দির, পুরানবাজার ঘোষপাড়া সুনিল চন্দ্র ঘোষের বাড়ি, কোহিনুর সিনেমা হল সংলগ্ন নব পল্লী, জাফরাবাদ পাল পাড়া পূজা মন্দির, দয়ালদাসের বাড়ি পূজা মন্দির, নতুন বাজার পালপাড়া সার্বজনীন পুজা মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরানবাজার দাশ পাড়া সার্বজনীন পূজা মন্দির, বড় স্টেশন ডগলাইন হরিজন পল্লি, পুরান বাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরান বাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া কুলদাসের বাড়ি পূজা মন্দির, বাবুরহাট স্বর্গীয় রমেশ দে বাড়ি পূজা মন্দির, মনোহর খাদি দামোদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহ রোড দূর্গা বাড়ি পূজা মন্দির। এই সব পূজা মন্ডব গুলোতে এখন চলছে দিবা রাত্রী দেবী দূর্গার প্রতিমা তৈরীর কাজ। চাঁদপুর জেলার পার্শ্ববর্তী শরিয়তপুর ও ফরিদপুরের পাল বংশীয় প্রতিমা তৈরীর শিল্পিরা শহরের বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
