চাঁদপুর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) যোগদান করেছেন কানিজ ফাতেমা। তিনি ইউএনও উদয়ন দেওয়ানের স্থলাভিষিক্ত হলেন । উদয়ন দেওয়ান কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন ।
জানা গেছে ,কানিজ ফাতেমা সর্বশেষ চাঁদপুর জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) ছিলেন। এর আগে ২৯ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৫ সালে ৬ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন। কানিজ ফাতেমার জন্মস্থান নওগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। কন্যা সন্তানের জননী এ কর্মকর্তার স্বামী আবুল কালাম আজাদ চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাব রেজিস্টার। নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় ইউএনও কানিজ ফাতেমা এ প্রতিনিধিকে জানান, ‘নতুন এ পদে যোগদান করে আমি খুশি। প্রথমত আমার পরিচিত জেলাতে যোগদান। দীর্ঘদিন এ জেলার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম এখন আবার সুযোগ হলো কাজ করার।’ তিনি আরো জানান, ‘আমার লক্ষ্য থাকবে সরকার আদেশ-নিষেধগুলো যথাযথভাবে পালন করা। বিশেষ করে চাঁদপুর সদরকে ডিজিটাল উপজেলা গঠন করতে আমার ভূমিকা থাকবে।’এছাড়া সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে তা হলো ভিক্ষুক ও দারিদ্রমুক্তকরণ। এ কর্মসূচিতে তাঁর ব্যাপক ভূমিকা থাকবে ও প্রশসানের সকল কার্যক্রমে চাঁদপুরবাসীর সহযোগিতা চেয়েছেন।
