চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (ইউডি ) মোঃ মনির হোসেনের বিভিন্ন অনিয়ম, প্রাক প্রাথমিকের উপকরনের বরাদ্ধে অর্থ চেকে না দিয়ে নগদে প্রদান ও অডিটের নামে অতিরিক্ত অর্থ আদায়,শিক্ষকদের সার্ভিস বইতে সাবেক শিক্ষা কর্মকর্তারদের স্বাক্ষর জালসহ নানা অভিযোগের বিষয়ে তদন্ত গতকাল শনিবার বিকেলে সম্পন্ন করা হয় । তদন্ত করেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,তদন্তের সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদালয়ের প্রায় ১০/১২জন প্রধান শিক্ষকের জবানবন্দী গ্রহন করা হয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের রেকর্ড দেখা হয়। উক্ত তদন্ত চলাকালীন উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম । এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন জানান, এ মুহুর্তে কিছু বলা যাবে না । তদন্ত রিপোট কিছু দিনের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কাছে জমা দিবো । অপরদিকে, তদন্তের শেষ মুহুর্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন সরজমিনে তদন্ত কার্যক্রম পর্যবেক্ষন করেন ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

