
ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২৪টি স্থানে এবার মিলবে অস্থায়ী কোরবানির পশুর হাট। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
যেসব স্থানে বসবে পশুর হাট : তরপুরচন্ডীর কাজিরবাজার, আনন্দবাজার, বিষ্ণুপুরের কানুদী বাজার, চাঁদখাঁর বাজার, কল্যাণপুরের গাজীর বাজার, দাসাদী বাজার বালুর মাঠ, শাহমাহমুদপুর মহামায়া বাজার, শাহতলী বাজার, ছোট সুন্দর বাজার, মৈশাদী তালতলা বাজার, বাগাদী চৌরাস্তা বাজার, ইচলী ঘাট জামে মসজিদ মাঠ, বালিয়া বাজার, ফারাক্কাবাদ দূর্গাদি বাজার, রাণীর বাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার, বেপারী বাজার, বহরিয়া বাজার, দক্ষিণ রঘুনাথপুর শাহী জামে মসজিদ মাঠ, চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার, হরিপুর বাজার, জনতা বাজার, মদিনা মার্কেট ও হানারচর ইউনিয়নের হরিণা বাজার।
