
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জলো যুবলীগরে আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়ার উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা জিসান পাটওয়ারীকে আটক করেছে পুলশি। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার উপ-পরর্দিশক ফিরোজ গতকাল ৬ ডিসেম্বর রাত ৮টায় মাসব্যাপী বজিয় মেলা থেকে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারীর পুত্র জেলা ছাত্রলীগ নেতা জিসান পাটওয়ারীকে আটক করে।
জানাযায়, গত ২১নভেম্বর রাত ১০টায় শহরের বাগাদী রোডস্থ ময়দার মেইল এলাকায় চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কতপিয় সন্ত্রাসী যুবক। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষীদের জবানবন্ধীর ভিত্তিতে পুলশি গত সপ্তাহে চতুরঙ্গরে মহাসচবি হারুন আল রশীদের ছোট পুত্র কণ্ঠশিল্পী শাওন রশীদকে সন্দেহ জনকভাবে আটক করে। এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে আনেন। এদিকে কালু ভূঁইয়ার উপর হামলাকারীদের আটক করতে জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি আন্দোলন অভ্যাহত রেখেছেন। এছাড়াও আ’লীগের র্শীষ স্থানীয় নেতৃবৃন্দ এসব সন্ত্রাসীদের আটক করতে পুলশিকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যাচ্ছে বলে জানাযায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
