চাঁদপুর সদর ভূমি’র সেবা ঘর উদ্বোধন ও ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত বিতরণ অনুষ্ঠান ভূমিহীনকে ভূমি দান করা একটি মহৎ কাজ
—–জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ভূমিহীনকে ভূমি দান করা একটি মহৎ কাজ। ৩ বছরের মধ্যে জেলা ভূমিহীনদের মাঝে ৫শ’ একর ভূমি দান করা আমাদের লক্ষ্যমাত্রা ছিল। গত ১ বছরে ভূমিহীনদেরকে আমরা ১শ’২০ একর ভূমি দান করতে সমর্থ হয়েছি। আগামী দুই বছরের মধ্যে আমাদের লক্ষ্য পূরণের জন্যে কাজ অব্যাহত রয়েছে।
তিনি বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর সেবা ঘর ‘ত্রিমোহনা’র উদ্বোধন ও ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ভূমি অফিসে এসে যেন কারো হয়রানীর শিকার হতে না হয়, তাই আমরা ভূমি অফিস ডিজিটালাইজড করেছি। দেশের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ভূমি অফিস একটি মডেল অফিস হিসেবে রূপান্তরিত হয়েছে। জনগণের সেবা দানে ভূমি অফিসের কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, সদ্য বিদায়ী চাঁদপুর সদও সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া, নবাগত চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
