রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মনির হোসেনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকুরীতে নতুন যোগদানের ৫৩ জনের মধ্যে ৪৯ জনের কাছ থেকে অবৈধভাবে অর্ধ-লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষকরা। সোমবার (২২ অক্টোবর) দুপুরে এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগমের কক্ষে টাকা নেওয়ার কথা স্বীকার করেন মনির হোসেন। পরে উপজেলা শিক্ষা অফিসার মনিরকে টাকা নেওয়া কোন নিয়ম নেই বলে জানায়। জানা যায়, ২০১৪ সালে সরকারিভাবে শিক্ষক নিয়োগের ভর্তি পরীক্ষা ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উর্ত্তিন্ন হয়ে চাঁদপুর সদর উপজেলার ৫৩ জন শিক্ষক চাকুরীতে যোগদানের জন্য সার্ভিস বুক ও ফ্রিক্সিশন (বেতন নির্ধারন) নিয়মনীতির জন্য অবৈধ পন্থা অবলম্বনকারী অফিস সহকারী মনিরের স্বরনাপন্ন হন। যেখানে এ কাজ প্রতিটি শিক্ষক নিজেরা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্রের কাজ করবে। সেখানে মনির শিক্ষকদের আবল তাবল বুঝিয়ে জন প্রতি ৫শ, ১ হাজার, ১হাজার ৫শ টাকা অবৈধভাবে হাতিয়ে নেয়। এ বিষয়টি মনির উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মূখে দাড়িয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ৫৩ জনের মধ্যে ৪৯ জন শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েছি। কারন তাদের ১২ থেকে ১৫টি কাগজ স্ক্যান করে পাঠাতে হয়। উপজেলা শিক্ষা অফিসারকে না জানিয়ে এ কাজ করা হয়েছে কেন? জানতে চাইলে মনির কোন উত্তর দিতে পারে নি। উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম জানায়, সার্ভিস বুকের বিষয়টি সবাই নিজেরটা নিজে করবে। এই টাকা নেওয়ার কোন ইখতিয়ার আমাদের নেই। আমি বিষয়টি ডিপিও স্যার কে জানিয়েছি। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সবাইকে মঙ্গলবার টাকা ফেরত দেয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানায়, এটা অত্যন্ত দুঃখ জনক একটি ঘটনা। মঙ্গলবার সবাইকে ডেকে টাকা ফেরত দেওয়া হবে। আর মনিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর সদর শিক্ষা অফিসে সার্ভিস বুকের নামে অর্ধ-লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
