চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল এখন মাদক বিক্রেতাদের নিরাপথ আস্তানায় পরিনত হয়েছে। চাঁদপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিচ প্যাথেটিন সহ খোকন ছৈয়াল নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সোমবার দুপুরে মাদক বিক্রির সময় হাসপাতাল এলাকায় পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল নোমান প্যাথেটিন সহ খোকন ছৈয়ালকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, শহরের চিত্রলেখা ছৈয়াল বাড়ি রোডের বাচ্চু ছৈয়ালের ছেলে খোকন ছৈয়াল(২৮) দির্ঘ দিন যাবত হাসপাতালের ভিতর নিরাপদে এই মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। এর পূর্বে তাকে মাদক সহ পুলিশ বেশ কয়েকবার আটক করলেও সে জামিনে মুক্তি পেয়ে আবারো মাদক ব্যাবসা চালিয়ে যুব সমাজকে ধবংস করে যাছিল। ঘটনার দিন খোকন হাসপাতালের ভিতরে প্যাথেটিন বিক্রীকালে লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানালে তাৎক্ষনিক তাকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় তার বিরুদ্ধে এসআই নূরুলহক বাদি হয়ে মাদক মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রেতারা ও মাদক সেবিরা ইয়াবা, গাজাঁ, প্যাথেটিন সহ বিভিন্ন মাদক সদর হাসপাতালে এসে নিরাপদ আস্তানা হিসেবে ব্যাবহার করে আসছে। হাসপাতালে পুলিশের অভিযান না থাকায় তারা রুগি সেজে এখানে মাদক বিক্রী করে আসছে। পুলিশ জানায়, আটককৃত খোকন ছৈয়ালকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটি দালাল চক্র চেস্টা চালিয়ে যাচ্ছে। তারা ৪০ হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে পুলিশকে ম্যানেজ করার জন্য চেস্টা চালিয়ে ব্যার্থ হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

