
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে রেফার করা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ডাক্তার এ বিএম সফিকুর রহমান (টিপু)‘র অতর্কিতভাবে হামলায় ভাই ও বাবা সহ ৩ জন আহত হয়েছে। এ নিয়ে হাসপাতাল এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস্আই ওমর ফারুক, মনিরুল ইসলাম, এ এসআই আমিনুল সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আজ বৃহস্পতিবার দুুপুর সাড়ে ১২ টায় হাসপাতালের নিচের তলায় হার জোড়া , বাত ও মেরুদন্ড ব্যাথা রোগ বিশেষজ্ঞ
ডাক্তার এ বিএম সফিকুর রহমান (টিপু)‘র ১০৫ নং কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, দক্ষিন গুনরাজদী এলাকার আলী আকবর টিম্বারের স মিলের শ্রমিক আব্দুল ছৈয়ালের ছেলে হাসান (২৬) ট্রাক থেকে গাছের টুকরো নামানোর সময় পরে গিয়ে পা ভেঙ্গে যায়। তাৎক্ষনিক তাকে তার স্ব^জনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বাহির থেকে এক্সরে করার পর তার ভেঙ্গে যাওয়া নিশ্চিত করার পর তাকে ডাকা মেডিকেল হাসপাতালে রেফার করার জন্য হাসপাতালের কর্তব্যরতদের জানায়। এ সময় রোগীর ভাই মাসুদ রানা (৩০) তাকে শেষবারের জোড়া , বাত ও মেরুদন্ড ব্যাথা রোগ বিশেষজ্ঞ
ডাক্তার এ বিএম সফিকুর রহমান (টিপু)‘কে দেখিয়ে তাকে ঢাকা রেফার করার জন্য ডাক্তারের অনুমতি আনতে যায়। এ সময় ডাক্তার টিপু রোগীর ভাইও ও বাবার সাথে অশোভন আচরন করে বলে আমি কেন রেফার
করবো। এটা আমার দায়িত্ব না। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ডাক্তার টিপু রোগীর ভাই মাসুদ, তারা বাবা আব্দুল ছৈয়াল সহ অজ্ঞাত এক যুবককে তার অফিস সহকারিদের নিয়ে কক্ষের ভিতরে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। রোগীরস্বজনদের ডাক চিৎকারে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে পরামর্শ দেয়। অতঃপর এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরলে মডেল থানার এস্আই ওমর ফারুক, মনিরুল ইসলাম, এ এসআই আমিনুল সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনার পরে ডাক্তার টিপু তত্বাবধায়কের রুমে গিয়ে লোমহর্ষক এ ঘটনাটিকে স্বাভাবিক হিসেবে নিয়ে ডাব পান করতে দেখা যায়। এ সময় কয়েকজনসাংবাদিক ছবি তুলতে গেলেসে উত্তেজিত হয়ে অশোভন আচরন করে। রোগীর স্বজনদের আহত করার ঘটনাটি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ প্রদিপ কুমারকে জানালে তিনি এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে জানায়। এদিকে ডাক্তার এ বিএম সফিকুর রহমান (টিপু)‘র সাথে ্আলাপ করলে সে প্রথমে উত্তেজিত হয়ে যায়। এর পর ঘটনাটির বিবরন না দিয়ে সে রিক্সা উঠে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় খবর পেয়ে জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর ও সাধারন সম্পাদক মাহমুদুন্নবী মাসুম বিষয়টি জেনে পরিস্থিতি শান্ত করেন।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
