
রফিকুল ইসলাম বাবু॥
সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১২টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, , চাঁদপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমীর কালসারাল অফিসার আবু সালেহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে স্টেডিয়াম সম্মুখে শেষ হয়। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক, বীমা ও স্বেচ্চাসেবী সংগঠনের ৪৮ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য মেলা উন্ম্ক্তু থাকবে।
চাঁদপুর স্টেডিয়াম মাঠে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর ॥ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১২টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, , চাঁদপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমীর কালসারাল অফিসার আবু সালেহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে স্টেডিয়াম সম্মুখে শেষ হয়। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক, বীমা ও স্বেচ্চাসেবী সংগঠনের ৪৮ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য মেলা উন্ম্ক্তু থাকবে।
