চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তায় ছিনতাইকারী সন্দেহে সিএনজি সহ ২ ছিনতাইকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে ট্রাক চালককে সিএনজি নিয়ে ধাওয়া করে হরিনায় আশার পর স্থানীয়রা তাদেরকে আটক করে।
আটক ছিনতাইকারী লক্ষ্মীপুর জেলার পরান খান(১৮), রনি আজম(১৮)কে ট্রাক লড়ি শ্রমিক ইউনিয়ন অফিসে আটক করে রাখে।
পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ট্রাক চালক খুলনার ইউছুফ চট্টগ্রাম থেকে মাল নিয়ে খুলনার উদ্দেশে রওনা হলে লক্ষ্মীপুর চৌরাস্তায় নির্জন স্থানে অবস্থান করে দুই ছিনতাইকারী গাড়ি থামানোর চেষ্টা করে।
কিন্তু ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে গাড়ি না থামিয়ে দ্রুত চালিয়ে আসার সময় ছিনতাইকারী দুইজন সিএনজি নিয়ে পিছনে ধাওয়া করে।
পরে ট্রাক নিয়ে হরিনা ট্রাক টার্মিনালে ঢুকানোর পরেই ছিনতাইকারীরা রাস্তার পাড় থেকে ইট নিয়ে গায়ে মারার চেষ্টা করে।
এ সময় তার চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে আটক করে।
রায়পুর লক্ষ্মীপুর মহাসড়কে প্রতিদিনই রাতের আধারে এই ধরনের ছিনতাইকারীরা ওৎপেতে থেকে চালকদের ধাওয়া করে সর্বস্ব লুটে নিচ্ছে।
তাদের সাথে বিশাল একটি চক্র জড়িত রয়েছে। ট্রাকচালকদের কাছ থেকে কিছু না পেলেই তারা মারধর করে সর্বস্ব লুটে নেয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আটক ছিনতাইকারী দুজন জানায়, সড়কে ছিনতাই ঘটনায় তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে।
সিএনজি চালক ঘটনা বুঝতে পেরে সিএনজিটি রেখে পালিয়ে যায় সেও এর সাথে জড়িত আছে। এই ছিনতাই করা টাকা সবাই ভাগবাটোয়ারা করে নেয়।
