
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে মা ইলিশ রক্ষায় নৌ র্যালীর আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর কাটাখলি এলাকা থেকে নৌ র্যালীটি মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে তেলির মোড় এসে শেষ হয়। এসময় মেঘনা নদী তীরবর্তি কাটাখালি, তেলির মোড় ও চরভৌরবিসহ বিভিন্ন এলাকায় সচেতনতামুলক পথসভা হয়।পরে কাটাখালী মেঘনা নদীতীর থেকে হাজার হাজার জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে নৌ-র্যালি বের করে। নৌ-র্যালিটি প্রায় ১০ কিলোমিটার নদী সীমানা প্রদক্ষিণ শেষে চরভৈরবী এলাকায় গিয়ে শেষ হয়। নৌ র্যালীতে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ স্থানীয় প্রশাসন ও প্রায় একহাজার জেলে নৌকা অংশ নেয়।
