রফিকুল ইসলাম বাবু, **
হাজীগঞ্জ বাজারের প্রবাসির বাড়িতে মাসকেট ভিলায় গতকাল রাত থেকে গভীর রাত পর্যন্ত ডাকাতি করে নিয়েছে ৪২ ভরি স্বর্ণসহ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে হাজীগঞ্জ চোরা শুকুর আলম শুভকে আসামী করে থানায় মামলা দয়ের করা হয়েছে। মামলার বাদী হাজীগঞ্জ পৌর ৫ নম্বর ওয়ার্ডের মাসকেট ভিলার মালিক জাকির হোসেন বাবুল। মামলা নং ১৬। মামলার এজারে বলা হয়েছে, গতকাল রাতে হাজীগঞ্জ শুকুর আলম শুভ’র নেতৃত্বে ৫ যুবক মাসকেট ভিলায় প্রবেশ করে। পরে ভিলার মালিক জাকির হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে । রাতে বাসার প্রতিটি কক্ষ তছনছ করে ৪২ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৮ টি মোবাইল সেট লুটে নেয় তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধাংশু বলেন, মামলাটি তদন্ত করে শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে।হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম জানান, এজহার নামীয় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তবে ব্ল্যাকমেলিং বিষয়ে বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

