জাতীয় শোক দিবস উপলক্ষে প্রায় একশত রোগীর ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে
স্টাফ রিপোর্টার:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
আজ সকাল ৯টায় দোয়াভাঙ্গা শাহরাস্তিতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী। তিনি এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ও দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ডাঃ আবুল বাসার ,সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় একশত রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রধান করেন কলেজের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্ধ।
এ চিকিৎসা সেবায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ডাঃ এস.জামান পলাশ, প্রভাষক ডাঃ কে.জামান তিন্নি, প্রভাষক ডাঃ এম.এ বাসেত, প্রভাষক ডাঃ নাজবিন সুলতানা, প্রভাষক ডাঃ ইসমাইল মিয়াজি, প্রভাষক ডাঃ রাসেল তানভির, প্রভাষক ডাঃ ফরিদ আহম্মেদ, প্রভাষক ডাঃএম.এইচ মোহন,প্রভাষক ডাঃ আবুল বাসার, প্রভাষক ডাঃ গোলাম সরোয়ার, প্রভাষক ডাঃ সায়েম, প্রভাষক ডাঃ ফাতেমা বেগম,প্রভাষক ডাঃমোঃ ইয়াসিন, প্রভাষক ডাঃ মোহসেনা, প্রভাষক ডাঃ মাহমুদা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিলকিস বেগম ও মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন প্রমুখ।
