চাঁদপুর জেলা শহরের বৃহৎ চিকিৎসা কেন্দ্র চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিজেই অসুস্থ অবস্থায় রয়েছে। ৬৪জন ডাক্তারের মধ্যে আছেন মাত্র ৩৮জন। এদের মধ্যেও অনেকে হাসপাতালে আসা যাওয়া করেন কম। বেশির ভাগ সময়ে তারা ছুটির দরখাস্ত দিয়ে ব্যক্তিগত কাজে হাসপাতালে অনুপস্থিত থাকেন। এভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটি চলছে। হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট থাকার কথা ১০জন। তার মধ্যে ৬জনের কোঠা এখনও খালি। আবাসিক মেডিকেল অফিসার ১জন থাকার কথা থাকলেও সেই কোঠাটিও শূন্য। এ্যানেসথেসিয়া ২জন ডাক্তার থাকার কথা থাকলেও এই কোঠাটিও সম্পূর্ণ খালি। ৯জন মেডিকেল অফিসারের মধ্যে ৫জন মেডিকেল অফিসারের কোঠা শূন্য। ইমারজেন্সী মেডিকেল অফিসার ২জনের মধ্যে ১জনের কোঠা শূন্য। ১জন প্যাথলজি কোঠা শূন্য। জুনিয়র প্যাথলজির ১জন কোঠা শূন্য। সহকারী রেজিষ্ট্রার ৮জনের মধ্যে ৬জনের কোঠাই শূন্য। তা ছাড়া ৫৮জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে ২৫জনেরেই কোঠা শূন্য রয়েছে। এভাবে মোট ৬৪জন চিকিৎসকের মধ্যে ২৫জনেরেই কোঠা শূন্য। এভাবে যে ক’জন ডাক্তার হাসপাতালে দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই যথা সময়ে হাসপাতালে আসেন না। যার ফলে রোগীরা সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা নিতে আসলে চরমভাবে ভোগান্তির শিকার পোহাতে হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মাহমুদুন নবী মাসুমের সাথে আলাপ করলে তিনি জানান, দীর্ঘদিন ধরেই চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডাক্তারের শূন্য পদ রয়েছে। যার ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা একটু বিপাকে পড়তে হচ্ছে। তবে আগামী জুন-জুলাইয়ের মধ্যে সারাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ডাক্তার নিয়োগ প্রক্রিয়া দিন অবস্থায় রয়েছে। তখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডাক্তার নিয়োগ দেয়া হলে অসহায় রোগীরা চিকিৎসা সেবা সঠিক পাবে বলে আমি মনে করি।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- স্বাস্থ্য
- /
- চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল নিজেই অসুস্থ
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
একান্ত সাক্ষাৎকারে প্রভাষক ডা. এস জামান পলাশ
একান্ত সাক্ষাৎকারে প্রভাষক ডা. এস জামান পলাশ চাঁদপুর নিউজঃ প্রভাষক ডা. এস. জামান পলাশ... বিস্তারিত
বিড়াল কামড় বা আঁচড় – কী করবেন?
বিড়াল কামড় বা আঁচড় – কী করবেন? হোমিও চিকিৎসা বিড়াল কামড়/আঁচড় কখনোই হালকাভাবে নেওয়া যাবে না।... বিস্তারিত
শুক্রানু সমস্যার কারণে বাবা হতে পারছেন না?
শুক্রানু সমস্যার কারণে বাবা হতে পারছেন না? এটি পুরুষদের সবচেয়ে সংবেদনশীল ও নীরব কষ্টগুলোর... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

