চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দ্রা ইউনিয়নে এল.জি.এসপির অর্থায়নে পাবলিক টয়লেট নির্মান হলেও কাজের বিল প্রদানে চেয়ারম্যানের টালবাহানা করার অভিযোগ পাওয়া গেছে। চাঁন্দ্রা ইউনিয়নে ২নং ওয়ার্ড দক্ষিন বাখরপুর গ্রামে সুইচ গেইট মদিনা মসজিদের দক্ষিন পাশে জনস্বর্থে পাবলিক টয়লেট নির্মান হয়েছে।
আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, ২নং ওয়ার্ড দক্ষিন বাখরপুরে মেম্বার মোঃ ইসমাইল ঢালি বেশ কয়েকদিন পূর্বে অর্থ প্রদান করেছেন এল.জি.এসপির অর্থায়নে পাবলিক টয়লেট নির্মান করে। কিন্তু কাজ শেষ হলেও ১২নং চাঁন্দ্রা ইউনিয়নে চেয়ারম্যান পূর্ব সত্রুতার জের ধরে এল.জি.এসপির বরাদ্ধকৃত টাকা ব্যাংকে থাকা সত্বেও কাজের বিল প্রদানে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন মেম্বার মোঃ ইসমাইল ডালি। ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন কাজের মধ্যে ২নং ওয়ার্ড দক্ষিন বাখরপুর গ্রামে সুইচ গেইট মদিনা মসজিদের দক্ষিন পাশে জনস্বর্থে পাবলিক টয়লেট নির্মান করার সিদ্ধান্ত হয়। এল.জি.এসপির ১ লক্ষ ১৭ হাজার টাকা বাজেটে ২নং ওয়ার্ড দক্ষিন বাখরপুরে মেম্বার মোঃ ইসমাইল ঢালিকে কাজ করার অনুমুতি দেওয়া হয়। কিন্তু১২নং চাঁন্দ্রা ইউনিয়নে চেয়ারম্যান ইউছুফ খাঁন পূর্ব সত্রুতার জের ধরে ইস্টিমিটের কাগজ লুকিয়ে রাখে। পরে মেম্বার মোঃ ইসমাইল ডালি উপজেলার চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার সুধাষ বাবুর কাছে বলার পর তাদের হস্তক্ষেপে চেয়ারম্যান ইস্টিমিটের কাগজ বুঝিয়ে দেওয়ার পর পাবলিক টয়লেট নির্মান করান হয়। দির্ঘদিন যাবত কাজ শেষ হওয়ার পরেও চেয়ারম্যান ইউছুফ খাঁন কাজের টাকা তাকে বুজিয়ে দেয়নি। কারন চেয়ারম্যান ইউছুফ খাঁনের র্দূরনীতির চিত্র সর্ব মহলে প্রকাশ করে দেওয়ায় সে ক্ষপ্ত হয়ে সেই কাজের টাকা দিতে গড়িমশি করে। এ ব্যাপারে চেয়ারম্যান ইউছুফ খাঁন জানায়, সময়মত পাবলিক টয়লেট নির্মানের কাজ না করায় টাকা দিতে দেরি হচ্ছে। তবে এল.জি.এসপির টাকা ব্যাংকে টাকা রয়েছে তা অন্য কাজে ব্যায় হবে। ২য় অর্থবছরের বাজেটে বিল প্রদান করা হবে।

