চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের কানকাটা পাটওয়ারীর বাড়ীর মাদক সম্রাট বহুল আলোচিত প্রতিতা ব্যবসায়ী অপকর্মের হোতা নারগিছ বেগম ও তার নব্য স্বামী বাবলু পাটওয়ারীকে (২৬) পুলিশ আটক করায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। গত কাল বৃহস্পতিবার আটককৃতদের মাদক মামলার আসামী করে আদালতে প্রেরন করলে তাদের জামিন না মঞ্জুন করে জেল হাজতে পাঠানো হয়। আটককৃত নারগিছ বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বেশ কয়েক বার তার বিরুদ্ধে: চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়েল করে। কিন্তু তারপরে ও সে এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়। উল্লেখ্য গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মডেল থানার এস আই মানিকের নেতৃত্বে এ এস আই আসহানুজ্জামান লাভু ও নন্দন সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক সম্রাট দম্পতিকে ইয়াবাসহ আটক করে। মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে । চান্দ্রা বাজারের বহুল আলোচিত নারগিছ বেগম তার বাড়ীতে ইয়াবা, প্রতিতা ব্যবসা রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে। সে মাদক ব্যবসা পরিচালনার জন্য এ পর্যন্ত ৫ স্বামী রদবদল করেছে। অবশেষে চান্দ্রার নান্নু পাটওয়ারীর ছেলে বাবলু পাটওয়ারীকে গত ৫মাস পূর্বে বিয়ে করে ই্য়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনার দিন রাতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী বাবলু পাটওয়ারী ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসার পথে মডেল থানার এ এস আই নন্দন সরকার তাকে ধাওয়া করে, মাদক ব্যবসায়ী বাবলু তার চোখে টচলাইট মেরে ধাক্কা দিয়ে পেলে পালিয়ে যাওয়ার সময় এস আই মানিক তাকে আটক করে। এ সময় বাবলু ও তার স্ত্রী নারগিছ বেগম পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা চালায়।
শিরোনাম:
আরও সংবাদ
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

