
ফরিদগঞ্জের ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের তপাদার বাড়ির আবু তালেব তপাদারের মেয়ে মাদ্রাসাছাত্রী তানজিলা (১৫) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে দুই বোনের মধ্যে মোবাইল দেখা নিয়ে কথা কাটাকাটি হলে সবার অগোচরে তানজিলা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বিকেল ৪টায় তার এক বোন তানজিলার মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে আশেপাশের মানুষ জড়ো হয়।
জানা যায়, তানজিলার বাবা বেকারির সামান্য বেতনের কর্মচারী। ২ ভাই ও ৪ বোনের মধ্যে তানজিলা কনিষ্ঠ মেয়ে।
এদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব।
