
শাহরিয়ার খান কৌশিক ॥
সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মিদের গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রায় মালবাহি পিকাপে ভাংচুর অগ্নি সংযোগ করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। গত শনিবার রাত ১ টায় চান্দ্রার ৮ নং ওয়ার্ড আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান খানের একটি হলুদ পিকাপ পুরান বাজার থেকে কাঁচা মাল নিয়ে নোয়াখালির উদ্দেশে রওনা হয়। খবরপেয়ে চান্দ্রা জামায়াত শিবির নেতাকমিৃরা আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ীর রাস্তার মাথায় পিকাপটিকে গতীরোধ করে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা গাড়ীর ফিছনে থাকা মালামালে প্রেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এবং চালককে বেদম পিটিয়ে আহত করে।তাদেও আত্মচিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভায়। এ ঘটানার খবর পেয়ে মডেল থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে পোছে বিষয়টি পর্যবেক্ষন করে। দুবৃত্তদেও বিরোদ্ধে গাড়ীর মালিক ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান খান একটি অভিযোগ দায়ের করে। ক্ষতিগ্রস্থরা জানায় সদর থানা জামায়াতর সাধারন সম্পাদক শাহজাহান খান আটক হওয়ার পর জামায়াত শিবিরের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগ পন্থি নেতাকর্মীদের গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ চালায়। পুলিশ তাদের আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করলে চান্দ্রায় নাশকতা রোধ হবে বলে স্থানিয় এলাকাবাসি মন্তব্য করেন।
শিরোনাম:
শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
