চাঁদপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মাদক বিক্রেতা দম্পত্তি নারগিছ বেগম ও তার স্বামী বাবলু পাটওয়ারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই দিন রাত সাড়ে ১০টায় মডেল থানার এসআই মানিকের নেতৃত্বে এ এস আই আসহানুজ্জামান লাবু ও নন্দন সরকারসহ সঙ্গীয় ফোর্স চান্দ্রা বাজারে অভিযান চালিয়ে মাদক সম্রাট দম্পতিকে ইয়াবাসহ আটক করে। পরে আটককৃতদের গতকাল বুধবার মাদকদ্রব্য মামলায় আসামী দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করে। এলাকা সূত্রে জানা যায়, চান্দ্রা বাজারের বহুল আলোচিত নারগিছ বেগম তার বাড়ীতে ইয়াবা বিক্রি ও সেবন এবং পতিতা ব্যবসা চালিয়ে আসছিল। সে মাদক ব্যবসা পরিচালনার জন্য এ পর্যন্ত ৫জন স্বামী রদবদল করেছে। অবশেষে চান্দ্রার নান্নু পাটওয়ারীর ছেলে বাবলু পাটওয়ারীকে গত ৫মাস পূর্বে বিয়ে করে ইয়াবা ব্যবসা চালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে নারগিসের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

