বারাকাত উল্লাহ্ ॥ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা হতে সেকদি যোগাযোগ মাধ্যম প্রায় বিচ্ছিন্ন। চান্দ্রা ও সেকদির একমাত্র রাস্তা নদীর দু’পাশ, নদীর মধ্যে চলে গেলে সেকদি হতে বাজারে সাইকেল রিক্সা বা অন্য কোন যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মানুষ পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে বাজারে আসে। বহু মানুষ তাদের ইউনিয়নের বাজার ছেড়ে বাঘড়া বা ধানুয়া বাজারে চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে চান্দ্রা বাজারের ব্যবসায়ীরা। তাছাড়াও মানুষকে যানবাহনের মাধ্যমে চান্দ্রা বাজারে আসতে হলে ৫গুন ভাড়া দিয়ে লোহাগড় ও রাধা মার্কেট হয়ে চান্দ্রা বাজারে আসতে হয়। এছাড়াও ইউনিয়নের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসার শত শত ছাত্র/ছাত্রীকে পড়াশুনার জন্য আসতে হয়। প্রতিদিন ৪,৫ মাইল পায়ে হেঁটে ঝুঁকি পূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। ইউনিয়ন পরিষদ চান্দ্রা বাজারে অবস্থিত হওয়ায় প্রতিদিন মানুষকে ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসতে হয়। সেকদি ও চান্দ্রার একমাত্র রাস্তা দিয়ে ট্রাক, সিএনজি, সাইকেল, রিক্সা চলাচল করত এবং রাস্তাটি গাড়ী চলাচলের উপযোগী ছিল কাউকে বিশ্বাস করানো কঠিন হবে। সকল সমস্যা বিবেচনা করে রাস্তাটি মেরামত ও চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে ভূক্তভোগী এলাকাবাসীর প্রানের দাবী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
