
স্টাফ রিপোর্টার:
দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: আবদুর রহমান ও তাঁর স্ত্রী মাহমুদা বেগম উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। আবদুর রহমান দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে ভূগছেন। সম্প্রতি তার হার্টেও সমস্যা দেখা দেয়। তার স্ত্রী মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে ডিটিপিসহ নানান সমস্যায় ভূগছেন।
আগামী ২৯ ডিসেম্বর তারা ভারতে উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। চিকিৎসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন এ দম্পাতি।
