
শহর প্রতিনিধি=
চাঁদপুর শহরের কুমিল্লা রোড চিত্রলেখা এলাকায় শাওন কম্পিউটারের দোকানে মডেল থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্রসহ কম্পিউটার ও যাবতীয় সরঞ্জামাদি জব্দ করে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা ও উপ-পরিদর্শক খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দু’ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্রসহ ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানাযায়, চিত্রলেখার কম্পিউটার দোকানের মালিক নিশি বিল্ডিং এলাকায় কুদ্দুস শেখের ছেলে শাওন শেখ (৩০) ও কর্মচারী গাঙ্গুলী পাড়ার গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে অপু চন্দ্র রায় (১৮) আধুনিক প্রযুক্তি অবলম্বন করে নেট থেকে জেএসসি পরীক্ষা শুরুর হওয়ার পূর্ব থেকে প্রশ্নপত্র ফাঁস করে অধিক মূলে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে অবৈধভাবে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গতকাল রাতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ও কম্পিউটার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করে। অভিযানের পূর্বে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র কেনার জন্য দোকানদার শাওনের দোকানে যায়। প্রশ্নের বিক্রি মূল্য নির্ধারণ হওয়ার পর অভিযান পরিচালনা করেন।
দোকান মালিক শাওন প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে স্বীকার করে। শাওন বলেন, তাঁর কর্মচারী অপু ও তার বন্ধু নিশি বিল্ডিং এলাকার সৈকত প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি প্রথমে উৎঘাটন করে। তাদের মাধ্যমেই বিভিন্ন শিক্ষার্থীর কাছে বিক্রি করা হতো। অভিযান পরিচালনার সময় কর্মচারী অপু দোকানে না থাকায় মোবাইলে ফোন করে বাসা থেকে দোকানে এনে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার পর শাওন ও অপুকে গ্রেফতার করে থানায় এনে কম্পিউটার চালিয়ে তাদের মাধ্যমে প্রশ্ন ফাঁসের মূল রহস্য উৎঘাটন করে।
কর্মচারী অপু জানায়, সে নেট সার্চ করে জেএসসির প্রশ্ন সংগ্রহ করে তার মালিক শাওনকে দেখায়। উভয়ের সমন্বয়ে প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়। সম্প্রতি দোকান মালিক শাওন জননী কম্পিউটার দোকানে চাকুরী করাবস্থায় বিভিন্ন সরকারি-বেসরকারি ভূয়া সার্টিফিকেট ও প্রশ্ন বিক্রি করে রমরমা বানিজ্য করে আসছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ২জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
