প্রতিনিধি
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা নির্বাচনকে ঘিরে গতকাল টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে সফল ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবার পর রাত ৯ টায় উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম ৫৭ কেন্দ্রের ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী আনারস প্রতীক নিয়ে ৪৩হাজার ৯শত ৭৮ভোট পেয়ে বিজয়ী। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিথ প্রার্থী হুমায়ুন কবির মজুমদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৫হাজার ২শ’ ৩৮ ভোট পায়।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থী মাওঃ আবুল হোসাইন তালা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩শ’ ৮১ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম মিন্টু চশমা প্রতীক নিয়ে ৩৫ হাজার ২শ’ ৩৮ ভোট পায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হাসিনা আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ৩৫ হাজার ৬শ’ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের কামরুন্নাহার হাঁস প্রতীক নিয়ে ৩৫ হাজার ৬শ’ ৩৪ ভোট পায়।
এ খবর ছড়িয়ে পড়লে মেহের কালীবাড়ি এলাকায় সরকার দলীয় সমর্থকদের হামলায় সাধারণ জনগণসহ উভয় দলের ৭জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সর্বত্র অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। এতে করে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুন জানান, এখন পরিস্থিতি সম্পূর্ন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে
0 0 0 0
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
