চাঁদপুর জেলাধীন শাহ্রাস্তি উপজেলার উত্তর টামটা ইউনিয়নের স্বর্ণ চোরাচালানী ও নকল স্বর্ণ বিক্রয়কারী খোকন (৩৫) এর দায়েরকৃত চাঁদাবাজী মামলায় যুবলীগ এবং ছাত্রলীগের দু’নেতাকে গ্রেফতার করেছে শাহ্রাস্তি থানা পুলিশ আজ সোমবার আটকৃত উত্তর টামটা ইউনিয়নের ছাত্রলীগের সদস্য মেসকাত হাসান রুবেল (২৪) ও শাহ্রাস্তি থান যুবলীগের সদস্য কামরুজ্জামান(৩৫)কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর টামটা ইউনিয়নের স্বর্ণ চোরাকারবারী খোকন গত শনিবার দুপুর ২টায় শাহ্রাস্তি অলিপুরের সিএনজি স্কুটার চালক খোকনকে নিয়ে সিএনজি স্কুটার যোগে পয়েল গাছায় নকল স্বর্ণ বিক্রি করতে যায়। এসময় ক্রেতারা স্বার্ণ নকল বুঝে চোরকারবারী খোকনকে সিএনজি সহ আটকে রাখে। খোকন কৌশল খাটিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। সিএনজি স্কুটার চালক তার সিএনজিটি ছাড়িয়ে নেওয়ার জন্য শাহ্রাস্তির উত্তর টামটা ইউনিয়নের আবু তাহেরের ছেলে থানা যুবলীগের সদস্য কামরুল হাসানকে জানায়। ওই দিন সন্ধায় কামরুল হাসান ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ছাত্রলীগের সদস্য মেসকার হাছান রুবেল (২৪) ও মানিক নামের আরেক নেতাকে সাথে নিয়ে পয়েলগাছায় গিয়ে সিএনজি স্কুটারটি উদ্ধার করে আনে। তারা সিএনজি স্কুটারটি ছাড়িয়ে আনার তিপূরন বাবধ স্বার্ণ চোরাকারবারী খোকনের কাছে কিছু টাকা দাবী করে। এনিয়ে উভয়ের মধ্যে বাগ বিতন্ডার সৃষ্টি হলে গত রবিবারে খোকন শাহ্রাস্তি থানার ওসি মুজাম্মেল হোসেন মামুনকে উৎকোচের বিনীময়ে মেনেছ করে চাঁদাবজীর মামলা দেয়। আটকৃত দু’নেতা রাতে অন্য একটি ঘটনায় শাহ্রাস্তি থানায় যাওয়ার পরে ওসি মুজাম্মেল ও এসআই মান্নান তাদের গ্রেফতার করে মেঘনা ট্রেন যোগে চাঁদপুর মডেল থানা হেফাজতে পাঠিয়ে দেয়। এই ঘটনায় শাহ্রাস্তি থানার কয়েকজন নেতা জানায়, স্বর্ণ চোরাকারবারী খোকন চোরের মার বড় গলার মতন নিজের অপকর্ম ডাকতে পুলিশকে ব্যবহার করে এই দু’নেতাকে গ্রেফতার করেছে। শাহ্রাস্তি থানার সকল অপকর্মের হোতাদের কাছ থেকে ওসি মোজাম্মেল প্রতিমাসে লাখ লাখ টাকা মাসহারা নিয়ে তাদের সেল্টার দিচ্ছে। সম্প্রতিকালে অসি মোজাম্মেলের বিরুদ্বে নারীদের সাথে অপকর্ম ও মাদক সেবীদের সহযোগীতায় এবং সাধারণ মানুষদের আটক করে গ্রেফতার বানিজ্য সহ গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ব্যাপারে ওসি মোজাম্মেলের সাথে যোগাযোগ করলে তিনি তার মোবাইল রিসিভড করেননি।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- চোরের মার বড় গলা স্বর্ণ চোরাচালানির চাঁদাবাজি মামলায় ২ নেতা গ্রেফতার
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

