চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিজির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে নেতাকর্মীরা। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের ছবি ব্যবহার করে তাদের মতামত উপেক্ষা করে আসন্ন ঈদ উপলক্ষে দলীয় বেনার নাম করে চেয়ারম্যান প্রার্থী হওয়ার নামে নিজের ব্যক্তিগত বেনার করায় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে অপরকে ঘায়েল করতে বেনারের ছবি ব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় সাটানোর কারণে ৮নং বাগাদী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিয়াজির ভাগবিতন্ডতার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন (রুবেল), সহসভাপতি ফরিদ আহম্মেদ (সোহাগ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান (ঝন্টু) লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘাসিপুর ছাত্তার মিজির ছেলে গিয়াস উদ্দিন নান্নু মিজি প্রতারণা করে ঈদ উপলক্ষে দলীয় বেনার বানানোর নাম করে ৩ জনের ছবি নিয়ে নিজের ব্যক্তি গত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঈদ শুভেচ্ছার বেনার তৈরি করে। সেগুলো চাঁদপুর শহরে বিভিন্ন এলাকায় রাস্তার উপর সাটানোর কারণে দলের অন্যান্য নেতাকর্মীদের মাঝে বিরোপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাগদী যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন (রুবেল) জানায়, গত ইউপি নির্বাচনে বাগাদীর সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ফারুক আহমেদ কাকনকে নির্বাচিত করার জন্য ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্যভাবে কাজ করেছে। এবার দলের সমর্থন দিলে পূর্বের মতো তাকে নির্বাচিত করার জন্য যুবলীগের নেতারা কাজ করবে। কিন্তু যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিজি কারো সাথে আলাপ না করে নিজে চেয়ারম্যান পদপ্রার্থী হবে বলে দলের মধ্যে বিতর্কিত সৃষ্টি করার জন্যই অনুমতি না নিয়ে ৩ নেতার ছবি ব্যবহার করে বেনার তৈরি করে। তিনি ঈদ উপলক্ষে দলিয় বেনার তৈরি করার নামে নিজের ব্যক্তিগত বেনার করায় তার সাথে ভাগবিতন্ড সৃষ্টি হয়েছে। দল থেকে যাকেই সমর্থন দিবে তাকেই নির্বাচিত করতে যুবলীগের নেতাকর্মীরা কাজ করবে। এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিজির কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বেনারে যাদের ছবি তাদের কোন অভিযোগ নেই। তাদের সাথে কথা বলে বেনার তৈরি করা হয়েছে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের লিখিত অভিযোগের কথা বলার পর তিনি থমকে যায়। এ ঘটনায় তাদের সাথে পরে কথা বলে জানাবে বলে জানায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

