
শহর প্রতিনিধি ==
চাঁদপুর শহরের পালপাড়ায় মন্দির, ব্যাবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্র নেতা ইসমাইল হোসেন (২৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গত ২৪নভেম্বর রাতে পালপাড়ায় কালো মুখোশ পরা একদল সন্ত্রাসী ইসমাইলের নেতৃত্বে পালপাড়া শীতলা মন্দির, দোকানপাট, বাসা বাড়ির দরজা জনালা ভাংচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব সড়ক থেকে মডেল থানার এসআই গৌতম ও কনস্টেবল আলমগীর ইসমাইল দৌঁড়ে পালানোর সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় বকুলতলা রাস্তার মাথায় যুবদল কর্মী মনা (২৭)-কে ইসমাইলের গ্র“প কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মনাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত মনা জানায় সে বড় স্টেশন থেকে আসার সময় অটো থেকে নামিয়ে ইসমাইল গ্র“পের সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। এদিকে গতকাল সন্ধ্যায় আসন্ন দশম নির্বাচনের তফসিল ঘোষনার রাতে চাঁদপুর সরকারি কলেজের সম্মুখে ও প্রফেসর পাড়া, মমিনপাড়া, চিত্রলেখা মোড় এবং হাজী মহসীন রোডে ২০টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। কেবা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে অনেকে মনে করছেন। ঘটনার পর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ যাবার পর রাত ১১টায় ছাত্রদলের নেতা-কর্মীরা পুনরায় চিত্রলেখার মোড়ে টায়ারে ও রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ফারুক, কামাল ও বিমল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ছাত্রদলের নেতা-কমীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শিরোনাম:
শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
