চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনীতে খেলতে গিয়ে অসাবধানতার কারণে একতলা বাড়ির ছাদ থেকে পড়ে মুজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। শিশুর পিতা মাসুদ হোসেন জানিয়েছেন, খেলতে গিয়ে শিশুটি ছাদ থেকে নীচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারী চিকিৎসকের কাছে রেফার করেন। কিন্তু ওই সময় সার্জারী চিকিৎসক না থাকায় ১ ঘন্টা পরে দুপুর ১টায় শিশুটি হাসপাতালে মৃত্যুবরণ করে। শিশুটির মা হাছিনা আক্তার জানান, সঠিক সময়ে চিকিৎসক আসলে হয়তো তার মেয়েটিকে বাঁচানো যেত।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নূরে আলম জানান, শিশুটির মাথায় প্রচ- আঘাতে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুর মৃত্যু হয়।
