ফাহিম শাহরিন কৌশিক খান

চাঁদপুর শহরের মধ্য ইচলীতে ছেলের বউ দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর শ্বাশুরিকে রক্তাক্ত জখম করেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মধ্য ইচলী বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় শ্বশুর রহিম বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্য ইচলী বেপারী বাড়ির রহিম বেপারীর ছেলে হারুণ বেপারি গত ১০ বছর পূর্বে ধানুয়ার শাহিনা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ছেলের বউ শাহিনা বেগম তার শ্বশুর-শ্বাশুড়িকে ভরণ পোষন না দিয়ে ব্যাপক অত্যাচার নির্যাতন করে। ঘটনার দিন সকালে তার শ্বাশুরি নাস্তা চাইতে গেলে ছেলের বউ শাহিনা বেগম তাকে গালমন্দ করে।
এ সময় তার শ্বশুর রহিমা বেগম এসে ডাক দিলে সে উত্তেজিত হয়ে বটি দা দিয়ে শ্বশুরকে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে এবং শ্বাশুরিকে বেদম প্রহার করে আহত করে। এ সময় বাড়ির মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ছেলের বউ শাহিনা বেগমকে বিবাদী করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
