
রফিকুল ইসলাম বাবু,
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদপুরে সকল পৌরসভার মেয়র ও কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন । জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদপুরে সকল পৌরসভার মেয়র ও কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের অঙ্গীকার প্রাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের জেলা সভাপতি মো. আবুল কালাম ভুঁইয়া।
