স্টাফ রিপোর্টার
“চাঁদপুর শহরে ২ ঘণ্টা ঔষধের দোকান বন্ধ ছিল
চাঁদপুরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী স্বনামধন্য জনতা ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জুমা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন চিশতিয়া জামে মসজিদের খতিব মাওঃ আহম্মদ উল্লা। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ, বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এমএ বারী খান ও মরহুমের বড় ছেলে জহিরুল হক। জানাজায় অংশ নেন চাঁদপুরের বিভিন্ন স্তরের সুধীজন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ৭৫ বছর বয়সে আব্দুল হক চাঁদপুর শহরের আদালত পাড়াস্থ নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে যান। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরের ঔষধ ব্যবসায়ীরা গতকাল বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ঔষধের দোকান বন্ধ রাখেন। পরিবারের পক্ষ থেকে আজ শনিবার সকালে আদালত পাড়ায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
