বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্য ও চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পৌর মার্কেটস্থ জনতা হোটেলের মালিক হাজী আব্দুল বাসেত মিয়াজীর আজ ২য় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল আত্মীয়স্বজন ও হিতাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম মানিক মিয়াজী ও মোঃ সুমন মিয়াজী ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৭ এপ্রিল ঢাকা ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি চাঁদপুর শহরের বিষ্ণুদী প্রাইমারী স্কুল সংলগ্ন মিজি বাড়ির মোহাম্মদ আলী মিয়াজীর বড় ছেলে। তিনি পুলিশ সুপারের বাংলোর পেছনে প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০ বছর যাবৎ ব্যবসা করতেন।