অভিজিত রায়
॥ জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষে ও অবেলম্বে সংহিসতা বন্ধে গ্রহণযোগ্য উদ্যোগ নেওয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের নতুনবাজার-পুরানবাজার সেতু হতে জর্জকোর্ট এলাকা পর্যন্ত জেলাসহ সকল উপজেলার ব্যানার সহ নেতাকর্মীরা মানবন্ধন কর্মসূচিতে অংশ নেয়। অংশ নেয়া প্রত্যেকের হাতে ছিল শান্তির প্রতীক সাদা পতাকা ও অনেকর হাতে জাতীয় পতাকা শোভা পায়। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গাজী হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জয়নাল , সহ-সভাপতি মাওলানা মাকসুদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আল নোমান, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ বেলাল হোসাইন, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ গাজী জহিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলার শ্রমীক আন্দোরনের আহবায়ক মাওরান আফসার উদ্দিন, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক ডাঃ আবু সাইদ, শাহরাস্তির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম, কচুয়ার সাধারণ সম্পাদক ডাঃ সোবহান, হাজীগঞ্জের সভাপতি হাজী মোরশেদ আলম, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নোমান, ছাত্র আন্দোলন জেলা শাখার শাহজালাল গাজী সোহাগ প্রমূখ। বক্তারা বলেন দেশের দুটি দল রাজনীতির নামে মানুষ মারছে। এরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করে না। রাজনীতির নামে একজন মানুষ পোড়াচ্ছে অন্য জন সংহিসতা দমনের নামে মানুষ হত্যা করছে। দেশের মানুষ শান্তি চায়। আর এ শান্তি আসবে ইসলামী হুকুমতের মধ্য দি
শিরোনাম:
রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
