মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ কামালী, মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন, এনজেন্ডার হেলথ্ বাংলাদেশ প্রোগ্রাম অফিসার আব্দুল কাইয়ুম, ওঠারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর পৌরসভার সচিব আবু সুফিয়ান প্রমূখ।
এডভোকেসি সভা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপির চেয়ারম্যান, পৌর সভার মহিলা কাউন্সিলর, ইউপির মহিলা সদস্য, ইউপির সচিব, ইমাম, ফার্মেসী দোকানদার ও সাংবাদিক অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, বর্তমান সরকার জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছে। জন্মনিয়ন্ত্রণে সরকারের বহুমূখী প্রচেষ্টার ফলেই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়েছে বলে আমরা বড় ধরণের বিপর্যয়ের সম্মুখীন হতে হয়নি। সে জন্যই ভবিষ্যতে বিপদমুক্ত ও ভালো থাকার জন্য পরিকল্পিত উপায়ে পরিবার গড়তে হবে।
তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের পাশাপাশি বেসরকারি সংস্থা এ বিষয়ে কাজ করে যাচ্ছে এবং জনগনের মাঝে এ কার্যক্রমের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। আমাদের কাজ হলো জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে জন্মনিয়ন্ত্রণের পরিধি আরো বাড়বে।
