নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান চলমান হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জনসমর্থন বিহীন হরতাল কখনো সফল হবে না। কারণ এই হরতাল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই চেষ্টা মাত্র।
আজ মঙ্গলবার বিকেলে তিনি চাঁদপুর নৌ-টার্মিনাল, স্টীমার ঘাট এবং বিকল্প লঞ্চঘাট ঘুরে ঘুরে দেখেন। চাঁদপুরে একটি স্থায়ী নৌ-টার্মিনাল নির্মাণ করার সম্ভাব্য স্থান যাচাই বাচাই করেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, বিএনপি-জামায়াত তাদের অপকর্ম ঢাকতে হরতালের আহবান করে। জনগণের সমর্থন ছাড়া, তাদের ইচ্ছের বিরুদ্ধে কোন আন্দোলন সফল হবে না। তারা ২০১৩ সালে হরতালের নামে যে ধরনের অরাজকতা সৃষ্টি করেছে, চালকরে পুড়িয়ে মেরেচে, হত্যা করেছে। তা এখন আর হবে না। কারণ সরকার এখন নিরাপত্তা দিচ্ছে। আমরা হরতালের মধ্যে দিয়েও চট্টগ্রাম বন্ধর থেকে মালামাল এনেছি। এখন তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে। তাদের বিরুদ্ধে সরকার আরো কঠোর হবে।
এ সময় তার সাথে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, চাঁদপুর-লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের সাংসদ অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান ড. মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার সহ রেলওয়ের, আইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদশর্ন শেষে তিনি উল্লেখিত কর্মকর্তাদের নিয়ে চাঁদপুর নৌ-টার্মিনাল স্থায়ীভাবে নির্মাণ করার লক্ষ্যে স্থানীয় সার্কিট হাউজে চাঁদপুরের ব্যবসায়ী, রাজনীতিবীদ, সাংবাদিক সহ সুধী মহলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
শিরোনাম:
সোমবার , ১৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

