সনাতন হিন্দু ধর্মালম্বীদের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ দুইদিনব্যাপী ব্যাপক অনুষ্ঠান মালা গ্রহণ করছে। এ উপলক্ষে আজ শনিবার দ্বিতীয় দিন শহরের নতুন বাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউর আখড়ায় সকাল ৭টায় পূজা ও বাল্য ভোগের মধ্য দিয়ে দিবসের শুরু। দুপুর ১২টায় ভোগ রাগ। বিকেল ৫টায় গোপাল জিউড় আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ। শোভযাত্রার উদ্বোধন করবেন পুলিশ সুপার শমিছুন্নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য সুজিত রায় নন্দী। সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি। সাড়ে ৭টায় ধর্মীয় সংগীতানুষ্ঠান। রাত সাড়ে ৮টায় ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। সভপতিত্ব করবেন জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি মুনাল কান্তি সাহা ও পরিচালানা করবেন পরিষদের সাধারণ সম্পাদক ব্রজজল্লভ দাস। সব শেষে রাত সাড়ে ৯টায় চাঁদপুর ড্রামার পরিবশেনায়, সব্যসাচীর রচয়িত ও এ কে আজাদের নিদের্শিত নাটক ‘বৌমা’ মঞ্চস্ত হবে। উল্লেখ্য ২দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার গোপাল জিউর আখড়ায় সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

