চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ডাটরা শিবপুর গ্রামের দেশবরেণ্য প্রখ্যাত আলেমেদ্বীন মানুরী ইসলামীয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ হাজীগঞ্জ উপজেলার ১০নং দক্ষিণ গন্ধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজার হাজার আলেমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক (রঃ) অদ্য ২৬-০১-২০১৫ইং রোজ সোমবার ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি ১৯২৫ সালের ১০ই এপ্রিল জন্মগ্রহন করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৫ সালে ঢাকা আলিয়া মাদরাসা থেকে কামিল উত্তীর্ণ হওয়ার পর বাগাদী মাদরাসায় কর্মজীবন শুরু করেন। ১৯৬০ সাল থেকে মানুরী ইসলামীয়া ফাযিল মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। উক্ত ফাযিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৯ সালে অবসর গ্রহন করেন। এছাড়াও তিনি একাধারে দীর্ঘ ২০ বছর ১০নং দক্ষিণ গন্ধবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চার ছেলে ও এক মেয়ে নাতি-নাতনীসহ হাজার হাজার ছাত্রদেরকে শোক সাগরে ভাসিয়ে বিদায় গ্রহন করেন। তার চার ছেলেই আলেম মেজ ছেলে ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বড় ছেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ড. এ কে এম মাহবুবুর রহমান। উল্লেখ্য হযরত মাওলানা আব্দুল হক (রঃ) জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি হযরত মাওলানা এম এ মান্নান (রঃ) এর সারা জীবনের বন্ধু ছিলেন। তিনি ফুরফুরা শরীফের মাদারজাত ওলী হযরত মাওলানা নাজমুস সা’য়াদাত সিদ্দিকী (রঃ) এর মুরিদ ছিলেন। তার ইন্তেকালে পরিবারের প্রতি শোক ও সমবেদনা ব্যক্ত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন (মু.জি.আ.), জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী (মু.জি.আ.), জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি জনাব এ এম এম বাহাউদ্দিন এবং সেক্রেটারী মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা আবদুল আজীজ, সেক্রেটারী মাওলানা ঈসমাইল ফারুক, উলুমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আজিজুল হক মুরাদ। মরহুমের জানাজায় জমিয়াতুল মোদার্রেসীন, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তার সন্তান ও পরিবারের সদস্যগণ তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান এর পিতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক (রঃ) এর ইন্তেকাল
আরও সংবাদ
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
হাজীগঞ্জে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে মো. মিজানুর রহমান (৪৫) নামে... বিস্তারিত
হাজিগঞ্জের দুই বোনের একসাথে বিসিএস জয়!
গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন। বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাঁরা এবার ৪১তম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

